শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুমায় কেএনএফ সন্ত্রাসীদের কার্যকলাপের বিরুদ্ধে শান্তিকামী রুমাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ

৩৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রুমায় বিছিন্নবাদী সংগঠন কেএনএফ (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) সন্ত্রাসীদের কার্যকলাপের বিরুদ্ধে শান্তিকামী রুমাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রুমা উপজেলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সকালে রুমা বাজারে ব্যানার ও হাতে ফেস্টুন নিয়ে নারী ও পুরুষসহ এই মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, কেএনএফ এর সদস্যদের নির্যাতনে পাহাড়ের বসবাসরত মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছে না। তাদের এই অমানবিক নির্যাতনের কারণের নিজ ভিটামাটি ছেড়ে শহরে আশ্রয় নিতে হচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সশস্ত্র সংগঠন কেএনএফকে দায়ী করেন তারা। তাদের সন্ত্রাসী কর্মকান্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে সাধারণ জনগণকে শান্তিতে বসবাসের সুযোগ দেয়ার জন্য কেএনএফ এর প্রতি আহবান জানান।

মানববন্ধনে রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল বম, বাজার সভাপতি অঞ্জন বড়ুয়াসহ রুমা উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট হুমকিতে মুয়ালপি হ্যাপিহিলপাড়া, বাসৎলাংপাড়া, আর্থাপাড়া, মুননুয়ামপাড়া থেকে ৫২ পরিবার পালিয়ে এসে রুমা সদরে মারমা ওয়ালফেয়ারে আশ্রয় নিয়েছিলেন। পরে বিছিন্নবাদী সংগঠন কেএনএফ এর সাথে সেনাবাহিনীর বন্দুক যুদ্ধে কেএনএফ এক সদস্য নিহত হয়।