শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

লংগদুতে ৬১জন কৃষককের মাঝে ২৯লক্ষ টাকার কৃষি ঋণ প্রদান

১৮০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ সোনালী ব্যাংক লিঃ লংগদু শাখা ও উপজেলা কৃষি অফিসের যৌথ সহযোগিতায় ৬১ জন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ ও কৃষক সমাবেশ- অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সকাল এ ঋণ বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক লংগদু শাখার ব্যবস্থাপক মোঃ হোচ্ছাম হায়দার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আকিব ওসমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক এমরানুল ইসলাম, লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, লংগদু উপজেলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবুল কাশেম, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এখলাছ মিঞা খান, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা প্রমুখ।

এসময় ৬১ জন প্রান্তিক কৃষককে সর্বমোট ২৯ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়।