শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

মানিকছড়িতে রাস্তা পাড় হতে গিয়ে এম্বুলেন্সের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

৬৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে স্কুলে আসার পথে রাস্তা পাড় হতে গিয়ে এম্বুলেন্সের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলাধীন গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের সামনের খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের রাস্তা পাড় হয়ে বিদ্যালয়ে সামনেই এম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে ঘটানাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এম্বুলেন্সেটি পালিয়ে যায়। নিহতের নাম মাসাপ্রু মারমা (৭)। তিনি উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমা দম্পতির মেয়ে। সে গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলার হাতিমুড়া এলাকার একটি মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে যাওয়ার পথে হঠাৎ রাস্তা পাড় হওয়ার সময় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতের আইনী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মানিকছড়ি থানার এসআই আওলাদ হোসেন।