শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

পার্বত্য জেলার শীতার্ত মানুষের পাশে ওয়েলফেয়ার ফ্যামিলি

৯০

॥ নিজস্ব প্রতিবেদক॥

রাঙ্গামাটি ও খাগড়াছড়ি দুই পার্বত্য জেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ নামে একটি বেসরকারি এনজিও সংস্থা। শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংস্থাটি।

এসময় প্রধান অতিথি ছিলেন,ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং রাঙ্গামাটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আল হক। বিশেষ অতিথি ছিলেন, ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল কাদের। সভাপতিত্ব করেন, ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড ও ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম।

ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ সংস্থাটির সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় শীতার্ত মানুষের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হবে। দুই জেলায় শীতবস্ত্র বিতরণ লক্ষ্যে রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর প্রধান কার্যালয়ে ওয়েলফেয়ার কমিউনিটির সদস্য ১২০ জন মাঠকর্মী দায়িত্ব দেয়া হয়েছে। সদস্যরা নিজ উদ্যোগে কম্বলগুলো শীতার্তদের কাছে পৌঁছে দিবে। এছাড়াও বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় আরও ৩ হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে।