শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

গুইমারাতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরন করেছে গনতান্ত্রিক ইউপিডিএফ

১২০

॥ মহালছড়ি ও গুইমারা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির গুইমারাতে অসহায় হত দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে ইউপিডিএফ(গনতান্ত্রিক)।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় গুইমারা আশুতোষ টাওয়ার এর সম্মেলন কক্ষে ইউপিডিএফ গনতান্ত্রিক গুইমারা উপজেলা শাখার সমন্বয়ক সত্য জীবন দেওয়ান নবীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সদস্য সুলেন চাকমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ইউপিডিএফ গনতান্ত্রিক রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সবিনয় চাকমা। সংক্ষিপ্ত আলোচনা শেষে দেড় শতাধিক পাহাড়ি বাঙ্গালী শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয় এবং ৩০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র বন্ধ করা আন্দোলনসহ পাহাড়ে বসবাসরত মেহনতি মানুষের পক্ষে ইউপিডিএফ গনতান্ত্রিক কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ের গরীব শীতার্দের শীতবস্ত্র বিতরন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।