শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

মানিকছড়িতে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির বাসায় দুর্বৃত্তের হামলা

৫৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশীদ’র বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুুয়ারি) আনুমানিক রাত ১১টার দিকে তিনটহরী ইউনিয়ের তাহের সর্দারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, প্রতিদিনের ন্যায় আজকেও স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে দুয়েক মিনিটের মাথায় ঘরের চারটি জানালার গ্লাস ইট দিয়ে ভেঙ্গে ফেলে দুবৃত্তরা। শব্দ শুনে ঘর থেকে বের না হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। যার ফলে প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত কাউকেই সনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এ ঘটনার সাথে কে বা করা জড়িত কিংবা কেনই বা দুর্বৃত্ততা এ হামলা চালিয়েছেন সে ব্যাপারে জানাতে পারেননি তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে মানিকছড়ি থানা পুলিশের একটি টিম অবস্থান করছেন এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছেন মানিকছড়ি থানার এসআই মোঃ আওলাদ হোসেন।