শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

নানিয়ারচরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ কাঠ আটক

১২৫

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ কাঠ আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার সময় নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট আর্মি ক্যাম্প কর্তৃক বুড়িঘাটে ইউনিয়নের ১৮নং টিলা হতে ১১০ ঘনফুট অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করা হয়। আটককৃত কাঠসমূহের আনুমানিক বাজার মূল্য ১,২০,০০০ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বনবিভাগের নাম ভাঙ্গিয়ে এক শ্রেণির অসাধুরা ভুয়া কাগজপত্রের মাধ্যমে পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগৃহীত মূল্যবান গাছ গোল কাঠ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে সিন্ডিকেট চক্র।

এ বিষয়ে নানিয়ারচর জোন কতৃপক্ষ জানিয়েছে, দেশের মূল্যবান বন সম্পদ রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদের অপব্যবহার এবং অবৈধ কাঠ পাচার রোধকল্পে নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।