শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাঙ্গামাটিতে মাইজভান্ডারী যুব ফোরামের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

১১৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) এর ১০ই মাঘ পবিত্র উরস শরীফ উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে মাইজভাণ্ডারী যুব ফোরম রাঙ্গামাটি জেলা শাখা।

রবিবার (২২ জানুয়ারী) সকালে গাউছুল আযম হযরত বাবা ভান্ডারী (কঃ) এর পৌত্র গাউছে জমান হযরত মওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী (কঃ) এর ছোট পুত্র অ্যাড. সৈয়দ মিফতাহুর নূর মাইজভান্ডারী (মঃ) এর পৃষ্ঠপোষকতা হযরত ওয়ায়েস ক্বরণী (রাঃ) সুন্নিয়া মাদ্রাসার হল রুমে ৩৬জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জমিয়তে আশেকানে মাইজভান্ডারী রাঙ্গমাটি জেলা শাখার সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পনের সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ।

এসময় জমিয়তে আশেকানে মাইজভান্ডারী রাঙ্গমাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদার, যুব ফোরামের উপদেষ্টা মোঃ বেল্লাল, ওয়ায়েস ক্বরানী সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রাসেদুল ইসলাম রাসেদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা সেলিম আল কাদেরী, মাইজভান্ডারী যুব ফোরাম জেলা শাখার সভাপতি, মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আনসার আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল, অর্থ সম্পাদক শাহ আলম বাদশা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।