শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

শীতে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতার্তদের পাশে “মানব ছায়া”

১৩১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তীব্র শীতে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেবামূলক প্রতিষ্ঠান “মানব ছায়া”। রবিবার (২২ জানুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নবীনগর এলাকায় অসহায় ছিন্নমূল ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে তীব্র শীতে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করেছে এই মানবিক সংগঠনটি।

এ সময় সংগঠনটির সভাপতি ও সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবু রাসেল সুমন উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।

সংগঠনটির সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল বলেন, আমরা সাধ্য মত চেষ্টা করছি শীতের তীব্রতা থেকে সামান্য উষ্ণতা ছড়াতে। আগামীতেও আমাদের মানবিক সংগঠন মানব ছায়া ছিন্নমুল ও সুবিদা বঞ্চিত মানুষেরপোশে থাকবে।

এ সময় গ্লোবাল টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আলমগীর হোসেন ও এলাকার গন্য মান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।