শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক প্রতুল চাকমা আর নেই

২৩৭

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতুল চাকমা আর নেই। রবিবার (২২ জানুয়ারী) দুপুর ১ টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে তিনি মৃত্যুবরণ করেছেন বলে তার আত্মীয়স্বজনরা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টার দিকে তিনি স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে স্ট্রোক করলে তাকে প্রথমে মহালছড়ি সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি অথবা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তার আত্মীয় স্বজনরা চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তিনি তার স্ত্রী ও নাবালক দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পরিবারের সূত্রে আরো জানান, চাকরীর সুবাদে মহালছড়ির বাবুপাড়াতে বসবাস করলেও প্রতুল চাকমার মরদেহটি গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়িতে নিয়ে আগামিকাল সোমবার দাহকার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন।