শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পানছড়িতে অবৈধ ভারতীয় মালামালসহ আটক-৬

৫২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে আনা ভারতীয় মদ কসমেটিক ও মোটর সাইকেলসহ ৬জনকে আটক করেছে ৩ বিজিবি লোগাং জোন। রবিবার (১৫ জানুয়ারি) সকালে ৩ বিজিবি লোগাং জোনের আওতায় লোগাং বিওপি চেক পোস্টে এসব মালামাল আটক করা হয়।

থানা সুত্রে জানা যায় আটককৃতরা খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বড়াদাম গ্রামের সুদত্ত চাকমা (৩৯), সদর উপজেলার রড় পাড়ার বরেন ত্রিপুরা (২২), ছোট পাড়ার জুহেল ত্রিপুরা (২০), মহালছড়ি উপজেলার নুনছড়ির তুফান ত্রিপুরা (২২), খাগড়াছড়ি পৌরসভার পানখাইয়া পাড়ার উমাচিং মারমা (৩৫) , ম্রাসা থোয়াই মারমা (৩২)।
৩ বিজিবি-র হাবিলদার মোঃ মাহাবুবুর রহমান জানান, আমদানী শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক পণ্য ও অবৈধ মাদকদব্য বাংলাদেশে বিক্রির জন্য আনায় তাদের আটক করি। আটককৃত মালামালসহ তাদের পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মালামাল ও আসামী ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে মামলার মাধ্যমে বিচারিক আদালতে পাঠানো হবে।