শিরোনাম
রামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

মানিকছড়িতে অর্ধশত পরিবারের মাঝে জেলা পরিষদের কম্বল বিতরন

১০২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বেশ কিছুদিন ধরে সারাদেশে কনকনে শীত পড়ছে। সারাদেশের মত পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ঝেকে বসেছে তীব্র শীত। তীব্র শীতে অসহায় শীতার্ত পরিবারের কথা চিন্তা করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলার অর্ধশত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন।

রবিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাঙ্গাপানি মাদরাসা মাঠে অর্ধশত শীতার্ত নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন। এ সময় স্থানীয় সামাজিক সংগঠন ফ্রেন্ডস জোন’র উপদেষ্টা মোঃ মাঈন উদ্দীন, সভাপতি মোৎ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কংপ্রু মারমা, সদস্য মোঃ আবদুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।