শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

৪৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে আসামবস্তিস্থ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১০৪নং ঝগড়াবিল মৌজার হেডম্যান ও বিদ্যালয়ের উপদেষ্টা সুরঞ্জন দেওয়ান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের উপদেষ্টা নির্মল চক্রবর্তী। ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাসিনা বেগম।

এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির), সাধারণ সম্পাদক সাগর আলী (বধির), বিদ্যালয়ের সহকারি শিক্ষক টিনা চৌধুরী (বধির), সুমতি চাকমা ও প্রশাসনিক কর্মকর্তা দুলাল দাশ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জন দেওয়ান উপস্থিত অভিভাবকদের নিয়মিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসার অনুরোধ করেন। তিনি বলেন- রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় অনেক বধির প্রতিবন্ধী রয়েছে যারা এই বিদ্যালয়ে পড়তে চায়। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ছাত্রাবাসের অভাবে তারা এই বিদ্যালয়ে পড়ালেখা করতে আসতে পারছে না। যেহেতু ৩ পার্বত্য জেলার মধ্যে এটি একমাত্র বিদ্যালয় তাই বধির (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের বিষয়টি আমলে নিয়ে ছাত্রাবাস নির্মাণে প্রশাসন ও উন্নয়নমূলক সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন।