শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

রাঙ্গামাটিতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে,রাঙ্গামাটি সেনা রিজিয়ন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ৩০৫ পদাতিক রিজিয়নের উদ্যোগে রাঙ্গামাটি রিজিয়নের প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউটিন, শীতার্তদের জন্য শীতবস্ত্র, মসজিদের উন্নয়নকল্পে সহায়তা প্রদান এবং চিকিৎসার জন্য মানবিক সহায়তার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়। এতেই খুশি অসহায় ও দুস্থ পরিবারগুলো।

এসময় রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি, পিএসসি এসব সরঞ্জামাদি বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন, ব্রিগেড মেজর মোঃ খায়রুল হাসান, জিটুআই ,মেজর পারভেজ রহমানসহ সংশ্লিষ্টরা।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তাদের এই ক্ষুদ্র চেষ্টা। এ ধরণের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।