শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

রাঙ্গামাটিতে বনভান্তের ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বুদ্ধের ধর্মপ্রচারে ধর্মীয়গ্রন্থ ত্রিপিটক শোভাযাত্রা

৬১

॥ পলাশ চাকমা ॥

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ সর্বজনপূজ্য মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪তম শুভ জন্মবার্ষিকি উপলক্ষে রাঙ্গামাটি রাজবন বিহারে হাজার হাজার পূণ্যার্থীদের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয়েছে মহা ধর্মীয় উৎসব।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪তম জন্মদিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাঙ্গামাটি শহরে বৌদ্ধদের প্রধান ধর্মপ্রচারে ধর্মীয়গ্রন্থ ত্রিপিটক শোভাযাত্রা বের করা হয়।

রাঙ্গামাটি রাজ বন বিহার প্রাঙ্গনে ত্রিপিটক শোভাযাত্রা উদ্বোধন করেন রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

 

শোভাযাত্রা সহকারে রাজবন বিহার প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরে বিভিন্ন স্থান হতে শত শত গাড়ি যোগ দিয়ে বিশাল গাড়ি বহর যোগে রাঙ্গামাটির প্রধান মহাসড়ক পরিভ্রমণ করে রাজবন বিহারে গিয়ে আবারো মিলিত হয়।

শোভাযাত্রাতে মোটর সাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জীপ, অটোরিকশা, মাইক্রোবাস যোগে কয়েক হাজার পূর্নার্থী অংশ নেন। এ সময় ভক্ত ও পূর্নাথীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ধর্মগ্রন্থ ত্রিপিটক বাহী গাড়ী বহরে ফুল ছিটিয়ে দিয়ে শ্রদ্ধা জানান ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করেন।

উল্লেখ্য, দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙ্গামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহণ করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙ্গামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।