শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন মাটিরাঙ্গার ইউএনও

৬১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৩ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের পরিচালনা কমিটির সভাপতি তৃলা দেব।

রবিবার (১জানুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন মলাটের বই তুলে দেন তিনি।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুর মোর্শেদ, সহকারি শিক্ষা অফিসার অনুপম শীল, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক, সহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবগণ উপস্থিত ছিলেন।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নতুন মলাটের গন্ধ শুকছেন অনেকে। এছাড়া ও নতুন বই খুলে দেখতে শুরু করেন তারা।

এদিকে প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসতে ঢালাওভাবে সাজানো হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এর জন্য সম্পূর্ণ নতুন এক কারিকুলাম বাস্তবায়ন করতে যাচ্ছে শিক্ষা বিভাগ।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম আজ থেকে বাস্তবায়ন করা হচ্ছে। শুরুতে প্রথম, ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণিগুলোতে ২০২৪ সাল থেকে পর্যায়ক্রমে এই শিক্ষাক্রম চালু হবে।

শিক্ষার্থীকে নিয়মিত এবং মন দিয়ে পড়াশুনা করার কথা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন এর পরিচালনা কমিটির সভাপতি তৃলা দেব বলেন, শিক্ষা ব্যক্তিগত বিকাশ ও সামাজিক উন্নয়নের সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নিয়মিত প্রতিষ্ঠানে পাঠানো এবং প্রতিদিনের পড়া প্রতিদিন আয়ত্ব করার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের আরো যত্নবান হতে হবে বলে তিনি জানান।

একই সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ও মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন এর পরিচালনা কমিটির সভাপতি তৃলা দেব।