শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

থানচিতে গাছের ট্রাকের ধাক্কায় এক পর্যটক নিহত

১১৮

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে বেড়াতে আসার পর্যটকে মোটর সাইকেল সাথে গাছের ট্রাকের ধাক্কা লেগে এক পর্যটক নিহত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে বান্দরবান- থানচি পথে বিদ্যামনি পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত পর্যটক জয়রাজ দাশ (২৩) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ১নং ওয়ার্ডের অমল দাশের ছেলে। সে কাপ্তাই সুইডিস পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট এর অটো মোবাইল বিভাগের ৩য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে ৫ জনের একটি গ্রুপ মোটর সাইকেল নিয়ে বান্দরবান থেকে থানচি আসার পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাছের ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী এক পর্যটক মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এবিষয়ে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক জানান, থানচি বেড়াতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পর্যটকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।