শিরোনাম
সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডার

প্রকল্পের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ সভা

৪৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ’ বিষয় ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের যুব নারী ও কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এনজিও তৃণমূল উন্নয়ন সংস্থা আয়োজনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি সহযোগিতায় প্রকল্পের বার্ষিক কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন, তৃণমূল উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক রিপন চাকমা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর (পিএফ) স্যুইচিং অং মারমা, মাস্টার ট্রেইনার নবলেশ্বর দেওয়ান, বিএনপিএস, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা মাহমুদা বেগম লাকী প্রমূখ।