শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রোয়াংছড়িতে মাদকের ”না বলুন” সৃজনশীল কাজের প্রদশর্নী ও মতবিনিময় সভা

৯১

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি সহযোগিতায় বেসরকারি সংস্থার গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের কিশোর ও যুবনারীদের ক্ষমতায়ন সৃজনশীল কার্যক্রমের আওতায় কিশোরী ক্লাবের সদস্যদের অগ্রাধিকার দেয়ার বিষয়ের উপর কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় সভা ও সৃজনশীল কাজের প্রদর্শনী মাতৃভাষা লোক নাট্য অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের মতবিনিময় সভা ও সৃজনশীল কাজের প্রদর্শনী অনুষ্ঠানের গ্রাউস এনজিও-র মনিটরিং কর্মকর্তা উমংসিং মারমা সঞ্চালনায় রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহ্লামং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা।

সময়ের জেন্ডার সহিংসতা না করি নারী-পুরুষ সমতা আনি” নাটকের সৃজনশীল কাজের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে চাইগাদং পাড়া কিশোরী ক্লাব ও বটতলী পাড়া কিশোরী ক্লাবের সদস্যদের মাতৃভাষায় মারমা ভাষা ও তঞ্চঙ্গ্যা ভাষা নাটকের মাধ্যমে সমাজের দৈনন্দিন ঘটিত ঘটমান বৈচিত্র্যকে তুলে ধরেছেন। প্রত্যক সমাজের মদ্য-পান করে নেশাগ্রস্থকে না বলি সমাজকে পরিবর্তন করতে হবে বলে বক্তরা তুলে ধরেছেন।

এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য অংশৈচিং মারমা, দেবেন্দ্র তঞ্চঙ্গ্যা, মহিলা সদস্যা থুইসাংপ্রু মারমা, অঞ্জনা তঞ্চঙ্গ্যা, সাবেক সদস্য উহ্লাসিং মারমা, রোয়াংছড়ি উজানি পাড়া কারবারী অংবাউ মারমা, মেদোসে মারমা, লক্ষণ তঞ্চঙ্গ্যা, মংপ্রুসিং মারমা, গন্যমান্য ব্যক্তি ধীরেন্ট ত্রিপুরা, প্রকল্প সমন্বয়ক অন্তরা তঞ্চঙ্গ্যা, কর্মী মেগিএ মারমা, লিলিপ্রু মারমা, মেন্টর মিনা তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ।