শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রোয়াংছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে সমাপনী অনুষ্ঠান উদযাপিত

১৫২

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ প্রতিবাদ্যের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে (১৭-২২ ডিসেম্বর ২০২২) সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় আন্তাহা ত্রিপুরা পাড়ায় মা সমাবেশ, স্যাটেলাইট ক্লিনিক ও কিশোর-কিশোরী সমাবেশ মাধ্যমে ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই প্রতিবাদ্য নিয়ে সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা বান্দরবান (ট্যাগ অফিসার-রোয়াংছড়ি) মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: দেবরাজ চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্যা মেনুপ্রু মারমা, ১নং ওয়ার্ড সদস্য হ্লাবু মারমা, ৪নং ওয়ার্ড সদস্য ক্যনুপ্রু মারমা, ৩নং ওয়ার্ড সদস্য মংহ্লাগ্য মারমা, আন্তাহা ও বিগ্নসেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার তঞ্চঙ্গ্যা ও বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, আন্তাহা তঞ্চঙ্গ্যা পাড়া কারবারি ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা।

এসময়ে প্রধান অতিথি বলেন প্রাতিষ্ঠানিক প্রসব সেবা, গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী বয়:সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও জন্ম নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন। আরো সভাপতি ডাঃ দেবরাজ চক্রবর্তী বলেন পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন এবং সেবা সমূহ গ্রহণে উপস্থিত সেবা গ্রহীতাদের উদ্ধুর্ধ করেন এবং রোয়াংছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ে কর্মকর্তা – কর্মচারীদেরকে সেবা ও প্রচার সপ্তাহ সফল ভাবে উদযাপন করার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী ঘোষণা করেন।