শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে ধর্মীয় গুরু নন্দ পাল মহাস্থবির ভান্তের বর্ষাবাসের সুবর্ণ জয়ন্তী পালন

৪২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

পাহাড়ের ধর্ম গুরু বৌদ্ধ রত্ন উপাধিপ্রাপ্ত নন্দপাল মহাস্থবির ভান্তের বর্ষাবাসের সুবর্ণ জয়ন্তীতে হাজারো মানুষের প্রার্থনা অনুষ্ঠিত হয়। এদিনটি উপলক্ষে শুক্রবার (১৬ডিসেম্বর) সকালে দীঘিনালা সাধনাটিলা বন বিহারে অনুষ্ঠানমালার মধ্যে ছিল বুদ্ধ মুর্তি দান, সংঘদান, অষ্ঠ পরিস্কার দান, হাজার প্রদীপ দান, স্বধর্ম শ্রবণ, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করা ও দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু ও ধর্ম প্রাণ নর- নারী অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধনা টিলা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে।

নন্দ পাল মহাস্থবির সাধনা নন্দ মহাস্থবির বন ভান্তের প্রধান শিষ্য, বৌদ্ধ রত্ন উপাধি প্রাপ্ত। তিনি বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, আমেরিকাসহ বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তিনি আজ থেকে ৫০ বছর আগে লংগদু তিনটিলা বন বিহারে পাহাড়ে প্রধান ধর্মীয় গুরু সাধনা নন্দ মহাস্থবির বন ভান্তের নিকট প্রবজ্যা গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার ও ত্রিনা চাকমা এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।