শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

৩৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।

দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রগতিশীল সমাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনেও দিবসটি উদযাপিত হয়েছে।