শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

জেলা প্রশাসককে স্বারকলিপি

অপহ্নত ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ

১০৫

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের আমতলি পাড়া এলাকা থেকে গত ৪ডিসেম্বর অপহৃত বাঙালহালিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাবেক মেম্বার মজিবুর রহমানের চতুর্থ ছেলে বাংলাদেশ ছাত্রলীগ রাজস্থলী উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিনকে উদ্ধারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি।

বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এসে পরিষদের সামনে জনসমাবেশে মিলিত হয় বিক্ষুব্ধ জনতা।

সমাবেশে প্রধান আহবায়ক হিসেবে বক্তব্য রাখেন, বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি এমদাদুল হক মিলন এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল মাষ্টার, কাইযুম হোসেন মিরাজ, সাবেক রাজভিলা সদর মেম্বার জয়নাল, মিজানুর রহমান প্রিন্স, মাসুম সরদার, মাসুম তালুকদার, সাইফুল ইসলাম মিটু, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল জলিল মোড়ল, বিশিষ্ট ব্যবসায়ী সামশুল আলম, অপহ্নতের বড় ভাই ফোরকান হোসেন মুন্না প্রমূখ।

প্রতিবাদ সমাবেশ থেকে আগামি ৪৮ঘন্টার মধ্যে সালা উদ্দিনকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। পরে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেন। উল্লেখ্য যে গত ৪ডিসেম্বর সালাউদ্দিন ব্যবসার উদ্দেশ্য বাড়ী হতে বের হলে আর ফিরে আসেনি। পরিবার বিভিন্ন জায়গা খোজা খুজির পর তাকে না পাওয়াতে পরিবারের পক্ষ হতে রাজস্থলী থানায় নিখোঁজ ডাযেরী করেন। প্রায় ১০ দিন অতিবাহিত হওয়াই তারই পরিপ্রেক্ষিতে বুধবার রাজস্থলী উপজেলার হাজার হাজার বাঙালী নারী পুরুষের সমাগমে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়।