শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

৯২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েফে। বুধবার(১৪ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা সদরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্বম্ভ মুক্তির সোপানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীসহ সরকারি কর্মকর্তা, আ’লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কিন্নরী সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, উপজেলা খাদ্য গুদামের ওসি নিপুণ চন্দ্র দাস প্রমুখ।