শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবানে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

৪৮

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

“ মাটি, খাদ্যের সূচনা যেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে বান্দরবান মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলাম, জেলা প্রধান তুলা উন্নয়ন কমর্কতা মোঃ আলমগীর হোসেন মৃধা, তুলা উন্নয়ন কর্মকর্তা নুম্যামং মার্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিটন কুমার দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রত দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুল হোছাইন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী বেসরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বান্দরবান মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ মাটি, খাদ্যের সূচনা যেখানে, এই প্রতিপাদ্যকে নিয়ে এবারে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন হচ্ছে আর এই প্রতিপাদ্যকে বাস্তবায়নে আমাদের সবাইকে মাটির রক্ষায় কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিভিন্ন কারণে দিন দিন মাটির গুনাগুন নষ্ট হচ্ছে, বিশেষ করে পলিথিন আর প্লাষ্টিকের যততত্র ব্যবহারের ফলে দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, মাটির গুনাগুন সঠিক রাখতে জমিতে নির্দিষ্ট পরিমান মানসম্মত জৈব সার ব্যবহার করতে হবে আর মাটির সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।