শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

গুইমারায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

৭৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীড়া এলাকা থেকে রমজান আলী (৩৪) নামের এক বাঙালী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ডিসেম্বর) সকালে খবর পেয়ে গুইমারা থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত যুবক চট্টগ্রাম জেলার খুলসী থানার আমতলীর বাস্তহারা গ্রামের ইউনুস আলীর ছেলে বলে ভোটার আইডি কার্ডের সূত্রে নিশ্চিত হওয়া গেছে। লাশের সাথে ২টি হেলমেট পাওয়ায় আরো ১জনকে অপহরণ করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মুহাম্মদ রশিদ জানান, রাতের কোন এক সময় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তবে কে বা কারা ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত যুবক মোটরসাইকেল চালক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। দুটি হেলমেট ও একটি মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরো একজনকে অপহরণ করা হতে পারে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, তবে আরো একজনকে অপহরণ করার বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা শহরের ভাড়ায় চালিত মোটরসাইকেলে ২টি হেলমেট থাকে। সেহেতু তিনি একাও হতে পারেন কিংবা আরেকজন তার সাথে থাকতেও পারে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজত জয়ন্তীর দিনে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুইমারা উপজেলার সভাপতি আইয়ুব আলী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকরাী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান এবং প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।