শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

রাঙ্গামাটিতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে সঙ্গীত শিক্ষকের ৮ বছরের কারাদন্ড

৪৫

॥ নিজস্ব প্রতিবেদক॥

রাঙ্গামাটিতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির দায়ে সঙ্গীত শিক্ষক রনজিত পাটোয়ারী (৫৫) নামে একজনকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও আরো ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামী রনজিত পাটোয়ারী ভিকটিমের গানের শিক্ষক হওয়ার সুযোগ নিয়ে প্রায় দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে কমপক্ষে তিনবার অবৈধ যৌনকামনা চরিতার্থ ও শ্লীলতাহানী করেছেন মর্মে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হয়েছে। তাই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় আসামীকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫লাখ টাকা জরিমানার দন্ডাদেশ প্রদান করেন আদালত। এই জরিমানার অর্থ ভিকটিমকে বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনাও দিয়েছেন আদালত।

রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি মোঃ সাইফুল ইসলাম অভি বিষয়টি নিশ্চিত করেছেন।রাঙ্গামাটিতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে সঙ্গীত শিক্ষকের ৮ বছরের কারাদন্ড

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥

রাঙ্গামাটিতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির দায়ে সঙ্গীত শিক্ষক রনজিত পাটোয়ারী (৫৫) নামে একজনকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও আরো ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামী রনজিত পাটোয়ারী ভিকটিমের গানের শিক্ষক হওয়ার সুযোগ নিয়ে প্রায় দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে কমপক্ষে তিনবার অবৈধ যৌনকামনা চরিতার্থ ও শ্লীলতাহানী করেছেন মর্মে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হয়েছে। তাই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় আসামীকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫লাখ টাকা জরিমানার দন্ডাদেশ প্রদান করেন আদালত। এই জরিমানার অর্থ ভিকটিমকে বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনাও দিয়েছেন আদালত।

রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি মোঃ সাইফুল ইসলাম অভি বিষয়টি নিশ্চিত করেছেন।