শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

৬৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে টাইলস ভর্তি ট্রলি (নসিমন) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মোঃ হেলাল উদ্দিন (৪০) নিহত হন। এ ঘটনায় গাড়িতে থাকা আরো ৩ জন আহত হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর এলাকায় বলে জানা গেছে। তিনি ঐ এলাকার জহুরুল ইসলাম’র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে টাইস ভর্তি ট্রলি উপজেলার বাটনাতলী-মানিকছড়ি সড়কের রাজার টিলা নামার পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক মোঃ হেলাল উদ্দিন মারা যান। পরে স্থানীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলো- ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর এলাকার মৃত আবুল বাশার’র পুত্র মোঃ ইলিয়াস (৩৪), একই এলাকার মোঃ বাদশা মিয়ার পুত্র মোঃ আসিফ (৩০) ও গোপালঘাটা এলাকার মোঃ মোবারক হোসেন’র পুত্র মোঃ আরাফাত (১৬)। বর্তমানে আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মোঃ আশিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চালক মোঃ হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আর আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। পরবর্তি আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।