শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়িতে ক্রিকবাধেঁ দেশী জাতীয় মাছ চাষে উন্নত পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ

১১৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা পরিষদের আয়োজনে ও মৎস্য ও প্রাণীসম্পদ বিষয়ক উপজেলা স্থায়ী কমিটির তত্বাবোধায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (টএউচ), স্থানীয় সরকার বিভাগ (এএলজিইডি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) অর্থায়নে দুটি ব্যাচে ৩০জন করে উপজেলার ৬০জন মৎস্যচাষীদের নিয়ে দুই দিনব্যাপী দেশী জাতীয় মাছ চাষে উন্নত পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়ে হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। উপজেলা ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ডেভোলপমেন্ট ফ্যাসিলেটর চাথোয়াই অং মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যেহেতু পার্বত্যঞ্চলে ক্রিকবাধেঁর সংখ্যাই বেশি। তাই ক্রিকবাধেঁ মাছ চাষের উন্নত পদ্ধতিতে সম্পর্কে মৎস্যচাষীদের প্রশিক্ষণের বিকল্প নেই। এছাড়াও মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সচ্ছলতাসহ প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে বিরাট ভূমিকা রেখে চলেছে। তাই জ্ঞান আহরণের পাশাপাশি মাছের স্বাস্থ্য ও পুষ্টিগুণের ব্যাপারে অধিক যত্নশীল হওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। দুই দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষীরা উপকৃত হবে বলে মনে করেন বক্তারা।