শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

কাপ্তাই জাতীয় উদ্যানে আবারও অজগর সাপ অবমুক্ত

১৬২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি॥

রাঙ্গামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানের অরণ্যে আবারও একটি সাপ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুর ২টায় অজগর সাপটি কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানে অবমুক্ত করেন চট্টগ্রাম বন একাডেমির পরিচালক ও বন সংরক্ষক মোঃ মোল্যা রেজাউল করিম।

বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি রাঙ্গামাটি টিটিসি এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ফরেস্ট রেঞ্জে হস্তান্তর করলে বন বিভাগের কর্মকর্তারা সাপটি অভয়াশ্রমে অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই বন বিভাগের কর্মকর্তা মোঃ খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, অজগর সাপটি খুবই সুস্থ সবল আছে। তাকে পর্যাপ্ত খাবারের পর বনে অবমুক্ত করা হয়েছে। অজগর সাপটি লম্বা ১২ ফুট ৭ ইঞ্চি। ওজন ১৫ কেজি। পার্বত্য অঞ্চলের জীব বৈচিত্র রক্ষা করতে বন বিভাগ কাজ করছে। পাহাড়ে বন্য প্রাণি রক্ষা করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।