শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

১০১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় জোনের উদ্যোগে বিভিন্ন অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে দীঘিনালা জোন সদরে অসহায় এবং অসুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রুমন পারভেজ পিএসসি।

এসময় মেরুং ইউনিয়নের ৭নং মো রবিউল্যা(৫০) মেয়ের বিবাহ, ৪নং ওয়ার্ডের ভিডিপি সদস্য মোঃ আবু হানিফের হার্টের চিকিৎসা, কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামের মোঃ মানিক (৪৫) র ছেলে চিকিৎসা এবং মেরুং ইউনিয়নের মধ্যবোয়ালখালী গ্রামের মুছা মিয়ার স্ত্রী আমেনা বেগমকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত, দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর আদিব বিন আকরাম, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এমএ মোমেন সিহাব প্রমূখ।

এসময় মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রবিউল্যা(৫০) মেয়ের বিবাহ উপলক্ষে নগদ অনুদান হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রুমন পারভেজ পিএসসি জানান, সেনাবাহিনী সব সময় অসহায় গরীব দুঃস্থ লোকজনদের পাশে আছে। সব সময় পাশে থাকবে।