শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় ৬শত ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় (রবি মৌসুম) ৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, ভূট্টা ও সূর্যমূখী ফসলের বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৩নভেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময়, উপজেলার ৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এর মধ্যে ৪০০জনের প্রতি কৃষককে ১কেজি সরিষা, ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার, ১৫০জনের প্রতি কৃষককে ২কেজি বীজ, ১০কেজি এমওপি সার, ২০কেজি ডিএপি সার ও ৫০জনের প্রতি কৃষককে ১কেজি বীজ, ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এসময় গুইমারা উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমিত বনিক বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।