শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক মোঃ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির পাটোয়ারি, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূইঁয়া, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে তথ্য কমিশনের মাধ্যমে তথ্যবঞ্চিত জনগণের অভিযোগ আমলে নিয়ে নিয়মিত শুনানির মাধ্যমে তাদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে।