শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

বরকলে ৪৫ বিজিবি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১৪৫

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে ৪৫ বিজিবি জোনের উদ্যোগে আইমাছড়া ইউনিয়নের দূর্গম চাইচাল পাড়ায় দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত রবিবার ৪৫ বিজিবি জোনের অধীনস্থ সাইচাল বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পাংখোয়া পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়।ওইসময় ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ ইফতেখারুল আলম ৫২ জন দুঃস্থ রোগীকে চিকিৎসা সেবা দেন এবং ঔষধ বিতরণ করেন।

বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল বলেন,শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে তরান্বিত করার লক্ষ্যে সর্বদা বরকল জোন কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় বরকল ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার কর্তৃক জোনের অধীনস্থ সাইচাল বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পাংখোয়া পাড়ায় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে দূর্গম পাহাড়ি অঞ্চলে ৫২জন গরীব ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন এবং উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে অত্র জোনের বিভিন্ন দূর্গম এলাকা হতে দীর্ঘকালীন বিভিন্ন সমস্যা জর্জরিত রোগীরা আগমন করেন।তিনি আরও বলেন,সাধারণ জনগণ এটি একটি মহৎ উদ্যোগ এবং বিজিবি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের প্রতীক হিসেবে কাজ করছে বলে মনে করেন দূর্গম এলাকায় গরীব দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে বরকল জোনের প্রচেষ্টা সর্বদা বজায় রাখবে এবং জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবে।

এদিকে,রাঙ্গামাটির বরকলে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল এর সভাপতিত্বে বরকল উপজেলায় সীমান্ত রক্ষা, চোরাচালান,শান্তি শৃঙ্খলা রক্ষা, অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রথাগত হেডম্যান-কার্বারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।