শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক সমাবেশ

৪১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশের ১ম ও পূর্নাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শরিয়াহ্ মোতাবেক পরিচালিত একই সাথে প্রতিষ্ঠানটি সরকারি নিবন্ধনভুক্ত।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে সোনালী লাইফ ইন্সুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার ইমাম হোসেন সজিব প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।

মাটিরাঙ্গা মেট্রো -৩৮০ কর্তৃক আয়োজিত সোনালী ব্যাংকের ফাইনান্সিয়াল এ্যসোসিয়েট মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে সোনালী লাইফ ইন্সুরেন্সে কোম্পানী লিমিটেডের ইউনিট ম্যানেজার মোঃ ইউনুছ, আব্দুল কাদের, জহিরুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম সোহাগ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, বিভিন্ন ইউনিটের ইউনিট ম্যানেজার সহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমরা ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে সকল অর্থ লেনদেন গ্রাহক সেবা কার্যক্রম পরিচালনা করি। বীমায় প্রিমিয়াম জমা, মেয়াদ শেষে মুনাফা সহ উত্তোলন, মরণোত্তর পর বীমার সুযোগ সুবিধা নিয়ে পূর্বে মানুষ যে ভয়ভীতি বা হয়রানির স্বীকার হতে হয়েছে তা কোনক্রমেই সোনালী লাইফ ইন্সুরেন্সে হয়না। এছাড়া যে কোন সমস্যা মরণোত্তর বীমা দাবি সহ ৭ কার্যদিবসে শতভাগ নিশ্চিত সমাধান দেয়া হয়ে থাকে।
সোনালী লাইফ ইন্সুরেন্সে ৯ম বর্ষে ৩লাখ ৬০ হাজারে অধিক গ্রাহক, ২০ হাজারের বেশী বীমা দাবী পরিশোধ, ৩৫ হাজারের ৫শত বীমা এজেন্ট সহ দেশব্যাপী ১শত ৪০ টি শাখা রয়েছে। অনুষ্ঠানে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মচারী ও গ্রাহক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।