শিরোনাম
বান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রী

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. সেলিনা আখতার যোগদান

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে আজ ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ পুর্বাহ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতার যোগদান করেছেন। যোগদানের আগে রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা ভাইস-চ্যান্সেলরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

যোগদান করার পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সেলিনা আখতার এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়ে “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বৃক্ষ রোপণ করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দগণ, প্রক্টরিয়াল বডি, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি এবং কর্মচারী সমিতি নতুন ভাইস-চ্যান্সেলর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সেলিনা আখতার মান্যবর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপস্থিত সকলকে বলেন “পার্বত্য এলাকার প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো”। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং একাডেমিক কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগম সাক্ষরিত মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য নিয়োগ করা হয়েছে।