শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়িতে অবৈধ কাঠসহ ট্রাক আটক

২৪৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠসহ একটি ট্রাক আটক করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম’র নেতৃত্বে উপজেলা সদরের ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্র-ট ২৪-০২২৯) আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ধর্মঘর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫০ ঘনফুট কাঠ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১লাখ ২৫হাজার টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। আটককৃত কাঠ ও ট্রাক উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা উহ্লামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর অভিযানে উপজেলার ধর্মঘর এলাকা থেকে অবৈধ কাঠসহ একটি ট্রাক আটকের পর তা আমাদের নিকট হস্তান্তর করে। তবে গাছের পরিমান ও বাজার মূল্য নির্ধারন করা যায়নি। আগামীকাল সকালে গাছের পরিমান ও বাজার মূল্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে।