শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান

১১০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যেগে দিনব্যাপী প্রকল্পের সি গ্রেড উপকারভোগীদের (পেপ-১) জৈব কৃষি, গবাদি পশু পালন, মৎস্য, মাল্টি স্টোরিড বাগান ও আপ-গ্রেড জুমচাষ বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে গত ৭ জুলাই থেকে শুরু হওয়া ১৩৪ জন উপকারভোগীকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমুল্য কুমার দাস, জুয়েল মনি পাল, অঞ্জন কুমার নাথ, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলীল, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মানসহ মাঠ সহায়ক মিল্টন বিশ্বাস, আবাইশি মারমা, পংমে মারমা, হিমেল চাকমা।

প্রশিক্ষণে এগ্রো ইকোলজির সাথে সমন্বয় রেখে পাহাড়ে কিভাবে জৈব প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ধান চাষ, শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক-সবজী চাষ, আইপিএম প্রযুক্তির মাধ্যমে পোকা মাকড় দমন, বীজ সংরক্ষণ, গবাদি পশু পালন, হাঁস মুরগীর রোগসহ টিকা ও বিভিন্ন দপ্তরের সরকারী সুযোগ সুবিধা নিয়ে আলেচনা করা হয়। এছাড়াও ভার্মি কম্পোস্ট সার, সার তৈরীর পদ্বতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়।

পরে প্রকল্পের মাঠ কর্মকর্তা সেইফগার্ডিং পলিসি ও এগ্রো ইকোলজির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সমাপনী মূল্যায়নের মধ্যে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।