শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

৩৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশ উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বড়ইছড়ি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাছের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাহাদুল আলম , রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতু, যুগ্ম সম্পাদক মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ কাপ্তাইতে কাউকে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করতে দেওয়া হবেনা। কাপ্তাইতে বিএনপি যে কোন অরাজক পরিস্থিতি মোকাবেলা করতে যুবলীগই যথেষ্ট।