শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে ১৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ

৪৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১৯০কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৯সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছের পোনা অবমুক্তকরণ বিতরণ ও অবমুক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান খাদ্য গুদাম কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ প্রমুখ।

এসময় উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় কাপ্তাই উপজেলায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করণের জন্য ৭৫হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে কাপ্তাই উপজেলায় ১৩টি প্রাতিষ্ঠানিক জলাশয়কে মাছের পোনা অবমুক্ত করণের জন্য নির্বাচিত করা হয়।