শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপের সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ

১০৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী মার্কস এ্যাকটিভ স্কুল চেস (দাবা) চ্যাম্পিয়নশীপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী দাবা খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক, পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মার্কস এ্যাকটিভ স্কুল চেস (দাবা) খেলায় ৬ টি স্কুল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। দ্বিতীয় স্থানে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থানে টিউফা আইডিয়াল স্কুল। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।