শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

জুরাছড়ি উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১২৫

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির জুরাছড়িতে উপজেলা পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি, কর্মকর্তা, হেডম্যান, কার্বারী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকীফলি আরমান বিখ্যাত, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।

সমাবেশে প্রধান অতিথি বলেন, কোন প্রকার সম্প্রীতি কিংবা আইন শৃঙ্খলা বিনষ্ট হতে দেওয়া হবেনা। সকল সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রাখতে হবে। প্রত্যন্ত জুরাছড়ি উপজেলাকে কিভাবে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যায় সেজন্যে সকলের প্রতি সহমর্মিতা দেখিয়ে এলাকার স্বার্থে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।