শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

কাপ্তাইয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কুশপুত্তলিকা দাহ

১১৭

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটি কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও সমাবেশ মিছিল করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬সেপ্টেম্বর) বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতর শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ মিছিল করে।

এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক মোঃ এজাবুর আলমের কুশপুত্তলিকা দাহ করে বর্ণিত শিক্ষকের শাস্তির দাবিতে ৮দফা দাবি পেশ করা হয়। এসময় প্রাক্তন ছাত্র প্রান্ত নাথ ও বর্তমান ৭ম পর্বের ছাত্র মোঃ নাসির উদ্দিন বক্তব্য রাখে। এদিকে অভিযুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর এজাবুরকে অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (আঃদাঃ) স্বাক্ষরিত একটি লিখিত আদেশে ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। মেকানিক্যাল বিভায়ীয় প্রধান ওমর ফারুকে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়। আগামী ৭কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য বলা হয়।