শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন সভা স্থগিত

৯৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আগামীকাল ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে অনুষ্ঠিতব্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা বিরোধীতা করে পাহাড়ের বাঙালীভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের কারণে স্থগিত করা হয়েছে।

ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ‘পার্বত্য নাগরিক পরিষদ’ এর ৬ ও ৭ সেপ্টেম্বর হরতাল আহ্বান করায় পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় এবং অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বুধবারের কমিশনের সভা স্থগিত করা হলো। পরবর্তী তারিখ পরবর্তীতে জানানো হবে।

এর আগে এই সভার বিরোধীতা করে ও ৭ দফা দাবীতে রাঙ্গামাটি শহরে ৩৬ ঘন্টার হরতাল পালন শুরু করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার সকাল থেকে এই হরতাল পালন শুরু হয়।

সভা স্থগিতের খবর জেনে নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমানের কাছে হরতাল প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সভা স্থগিতের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি নিশ্চিত হয়ে দুপুরের পর সভা করে আমাদের সিদ্ধান্ত জানাবো।