শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ

সুইডেন পলিটেকনিক সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৯৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৫সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, অত্র সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর (সিভিল উড) শিক্ষক মোঃ এজাবুর আলম(৩৫) সিভিল উড বিভাগের এক ছাত্রীকে বিভিন্নভাবে লালসা ও প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে আসছে। অভিযুক্ত ছাত্রী উক্ত শিক্ষকের বিচার চেয়ে গত ২৮আগস্ট (রবিবার) চট্রগ্রাম জিপি যোগে অধ্যক্ষ বরাবরে একটি চিঠি পাঠায়। সুইডেন পলিটেকনিক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার জানান,আমি ৩০আগস্ট (মঙ্গলবার) অভিযোগের চিঠি পাই। এবং ঐ দিন চিঠি পেয়ে মেকানিক্যাল বিভায়ীয় প্রধান ওমর ফারুকে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়। এবং ৭কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য বলা হয়। তদন্ত রিপোর্টে যা আসে আমি তা কারিগরি মন্ত্রণালয় পাঠিয়ে দিব বলে জানান।
তদন্ত কর্মকর্তা ওমরু ফারুক জানান আমরা চিঠি পেয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি মাত্র তিনদিন হয়। উভয়ের সাথে কথা বলে আমরা তদন্ত রিপোর্ট অধ্যক্ষের বরাবরে দায়ের করব বলে জানান।

এদিকে ইনস্টিটিউটের অভিযোগকৃত শিক্ষকের সাথে টেলিফোনে কথা বললে তিনি জানান,এগুলো সব বানোয়াট ও মিথ্যা অভিযোগ। যে অভিযোগ করেছে তারা আমার পরিবারের সদস্য বলে জানান। সে আরোও জানান কোন অভিযোগ প্রমাণ হলে আমার মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত নিবে আমি তা মাথা পেতে নেব বলে মন্তব্য করে।তিনি চট্রগ্রামে আগামি ১৬ সেপ্টেম্বর পযন্ত একটি ট্রেনিং আছে বলে জানান।