শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা

হত্যা করে বিএনপিকে দমানো যাবে না

৪৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, সরকার গদি রক্ষা করতে হত্যার পথ বেছে নিয়েছে। হত্যা করে বিএনপিকে দমানো যাবে না।

শনিবার (৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় শহরের মিল্লাত চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে বক্তারা এ কথা বলেন।

সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, নাসির আহমেদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ দলীয় নেতাকর্মী।