শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

সাজেক ৫৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

৩৯

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

বাঘাইছড়ি সাজেক এলাকায় ৫৪ বিজিবির পক্ষ থেকে গরীব, দুঃস্থ, অসহায় জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সারে ৯ টায় বাঘাইহাট ৫৪ বিজিবি ও মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের যৌথ আয়োজনে সাজেক পর্যটন এলাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি ও মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ শরীফ উল্লাহ আবেদ, এসজিপি।

এছাড়াও বাঘাইহাট ৫৪ বিজিবি ও মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল আলম ও ক্যাপ্টেন মোঃ মনোয়ার হোসেন, এএমসি এর নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।

এসময় সাজেক ইউনিয়নের কংলাক পাড়া, রুইলুইপাড়া, বনপাড়া, দাড়িয়াপাড়া, হামারিপাড়া, উত্তর পরিপাড়া, ফাইলিংপাড়া সহ দূর্ঘম পাহাড়ি এলাকার ১১৬ জন গরীব, দুঃস্থ, অসহায় জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সাজেক এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।