শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে মাছ বোঝায় ট্রাক ও তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত -৪

৪২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি সীতারঘাট মাছ বোঝাই ট্রাক-তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪জন গুরুত্বর ভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় শিলছড়ি শীতারঘাট এলাকায় কাপ্তাই -চট্রগ্রাম প্রধান সড়কে এ সংঘর্ষ ঘটনা ঘটে। তেলবাহী গাড়ির (যশোর ট ১১-০১৬০) ও কাপ্তাই হতে মাছ বোঝাই ট্রাক ( পিরোজপুর ন ১১-০০৬৩) নম্বর গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় তেলবাহী ট্রাকের চালক রনি সেন-৩৪ (পিতাঃ আদিনা সেন, গ্রামঃ শান্তিরহাট, ডাক+থানাঃ রাঙ্গুনিয়া, জেলাঃ চট্টগ্রাম) গুরুতর এবং মৎসবাহী ট্রাকের চালক মোঃ আকতার হোসেন-৩৫ (পিতাঃ মৃত আব্দুর রহিম, গ্রামঃ স্বর্ণটিলা, ডাকঃ নতুনবাজার, থানাঃ কাপ্তাই, জেলাঃ রাঙ্গামাটি) আহত হয়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নেয়া হয়েছে।

কাপ্তাই থানার জসিম উদ্দিন (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুখোমুখি সংঘর্ষে চালক এবং হেলপার গুরুতরভাবে আহত হয়েছে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দূর্ঘটনা কবলিত গাড়ী দুটো কাপ্তাই থানা আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।