শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু মহালে অভিযান, লাখ টাকার বালু মহাল জব্দ

৪৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ ওই বালু মহালে মজুতকৃত বিপুল পরিমাণ বালু ও খাল থেকে বালু উত্তোলনের পাম্প মেশিনসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। বুধবার (৩১আগস্ট) বিকেলে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধামাই পাড়া হাসান রাজার ঘাট এলাকায় পিলাক নদী থেকে শক্তিশালী পাম্প মেশিনের মাধ্যমে ওই ওয়ার্ডের মেম্বার আবদুল লতিফ খাল থেকে বালু উত্তোলন করে ড্রামট্রাকে করে বিক্রি করে আসছিলেন দীর্ঘদিন। আর উত্তোলিত বালু পরিবহনের জন্য উঁচু পাহাড় কেটে মহাল পর্যন্ত দীর্ঘ কাঁচা রাস্তাও তৈরি করেন অভিযুক্ত ওই মেম্বার।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, ‘অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপস্থিত কাউকে না পাওয়া গেলেও উত্তোলিত বালু ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। বালু মহালটির মালিক ইউপি মেম্বার আব্দুল লতিফকে খবর দেয়া হলেও তিনিও হাজির হননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তাই জব্দকৃত বালু ও অন্যান্য সরঞ্জামাদি নিলামে বিক্রি করে সরকারি রাজস্ব তহবিলে জমা করা হবে।