শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

রোয়াংছড়ি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪৯

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১আগষ্ট) ১১টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রোয়াংছড়ি উসারা লাইব্রেরী প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি চহ্লামং মারমা সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্লাথোয়াইহ্রী মারমা। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, অজিত কুমার দাশ, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, মন্ত্রী প্রতিনিধি নাইতং বুইতিং।

এসময় বক্তরা বলেন, বিএনপি’র সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আবারো শেখ হাসিনা তথা জাতীয় উন্নয়নের সরকার গঠনে আমরা ঐক্যবদ্ধ। পাবর্ত্য জনপদ-বান্দরবানে ব্যাপক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে বীর বাহাদুরকে আবারো বিপুল ভোটে জয়যুক্ত করার ঘোষনা দেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার ৪টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলালীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা রোয়াংছড়ি বাজারে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে এসে জড়ো হন। বেলা পোনে ১১টায় কয়েক শতাধিক কর্মী সমর্থক সম্মিলিত বিক্ষোভ মিছিল করে। এসময়ে দীর্ঘ সারির মিছিলে “শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার, মুজিব কন্যার সরকার বারবার দরকার, ৭১’র দালালেরা হুশিয়ার সাবধান, জামায়াত, বিএনপি দেশ ছাড়” ইত্যাদি স্লোগানের শব্দে রোয়াংছড়ি রাজপথ জেগে উঠে।

জাতীয় শোক দিবস ও চারদলীয় বিএনপি জোট সরকারামলে ২০০৫ সালের ১৭আগষ্ট সারা দেশে সিরিজ বোমা হামলা, তার আগে ২০০৪ সালে ২১আগষ্ট শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যা ও বাংলাদেশ আওয়ামীলীগকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য বর্বোরচিত গ্রেনেড হামলায় প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ইউপি চেয়ারম্যান চনুমং মারমাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।